মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গণ দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   08-Jan-2026   56

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহে গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় শহরের উজির আলী স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে বিকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে দোয়া মাহফিলে অংশ নিতে দলীয় নেতাকর্মীরা শহরের উজির আলী স্কুল মাঠে সমবেত হতে শুরু করে। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের উপচে পড়া ভিড়

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে-আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো...

Photo

ঝিনাইদহে মসজিদের জমি গোপনে বিক্রি করে দিলেন সভাপতি ও ইমাম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মসজিদের জমি ইমাম ও মসজিদ...

Photo

প্রতিবেশীর সেপটিক ট্যাংকে নিখোঁজ শিশুর লাশ, অভিযুক্তদের বাড়িতে আগুন

এফএনএস: কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবেশীর বাড়ির টয়লেটের সেপটিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত