বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দূর্গাপূজায় কালীগঞ্জের সবকটি মন্দিরেই বসানো হবে সি সি ক্যামেরা

উচ্চকন্ঠ   17-Sep-2025   55

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হিন্দু স¤প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মন্ডবেই বসানো হবে সিসি ক্যামেরা। থাকবে উপজেলা ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারী। পূজা উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভায় এমন সিদ্ধান্তের কথা জানালো উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভাতে পরিষদের অডিটোরিয়ামে অনুষ্টিত সভাতে এ উপজেলার ১০১ টি দূর্গাপূজা মন্ডব কমিটির নেতৃবৃন্দরা অংশ নেয়। সভাতে সিদ্ধান্ত হয় এবারের পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজা মন্ডপেই সিসি ক্যামেরা স্থাপন, পাহারাদার ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। এছাড়াও শারদীয় দুর্গাউৎসব শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করা হয়।
সভাতে সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাসান সাজ্জাদ,সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক ইলিয়াস রহমান মিঠু, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উজ¦ল বিম্বাস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের ৩১ দফা প্রচারে গণসংযোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী

এফএনএস: বগুড়ার আদমদীঘিতে লাবণী ওরফে লাভলী আক্তার (২২) নামে গৃহবধূর অস্বাভাবিক...

Photo

চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারন, গ্রেপ্তার ৩

এফএনএস: চুয়াডাঙ্গায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের পর আপত্তিকর ভিডিও ছড়িয়ে...

Photo

বঘুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় আলামত নষ্টের অভিযোগ ওসি সহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট

এফএনএস: বগুড়ার ধুনটে বহুল আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ, ভিডিও ধারণ ও পরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত