সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ন্যাশনাল ব্রেকফাস্টে অংশ নিলো বিএনপি, ছিলেন জায়মা রহমানও

উচ্চকন্ঠ   07-Feb-2025   59

Photo

এফএনএস: মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জায়মা রহমান। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে শুরু হয়ে এই অনুষ্ঠান ৭ ঘণ্টা ধরে চলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতাগ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতঃরাশ এবং নৈশভোজের আয়োজন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ছাড়াও অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিনেটর কংগ্রেস সদস্য, আমন্ত্রিত বিশ্ব নেতা এবং ব্যবসায়ী ও পেশাজীবীরা।

office@ukantho.com


Photo

আওয়ামীলীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী

এফএনএস: হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে...

Photo

ঝিনাইদহে দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ঝিনাইদহে...

Photo

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

এফএনএস:চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী জামিজুরী এলাকায় স্ত্রীকে...

Photo

ঈদ বানানে ফিরছে বাংলা একাডেমি

এফএনএস: বাংলা একাডেমি ইদ থেকে ঈদ বানানে ফিরছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত