সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সোনার দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ককটেলসহ গ্রেপ্তার ৭

উচ্চকন্ঠ   12-May-2025   46

Photo

এফএনএস: ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৩৬টি ককটেল, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। গ্রেপ্তাররা হলেন- মাসুদ রানা চৌকিদার (৩৮), শাকিল (২১), মামুন (৪০), মো. রাব্বি (২৬), মো. আসাদ মিয়া (৪৫), মো. পলাশ শেখ (৩৭) ও আনোয়ার হেসেন (৪৪)। মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, সম্প্রতি ঢাকাসহ আশপাশের এলাকায় সোনার দোকানে একাধিক ডাকাতির ঘটনায় সংশ্লিষ্ট চক্রকে ধরতে তৎপর হয় ডিবি। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশাল জেলার পলাশের নেতৃত্বে ১০-১২ জনের একটি ডাকাত দল কোনো একটি সোনার দোকান ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় ডিবি। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল গত শনিবার রাতে যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ৭ দশমিক ৬২ এমএম বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মাসুদ রানা চৌকিদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করলে সে ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে এবং তার দেওয়া তথ্য মতে তার বাসায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় ব্যবহারের উদেশ্যে প্রস্তুত করা ৩৬টি ককটেল উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে উদ্ধার করা বিস্ফোরকগুলো ইতোমধ্যে বোম্ব ডিজপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করে। তাদের জিজ্ঞাসাবাদে নাসিরুল ইসলাম আরো বলেন, ডাকাতি পরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে একত্রিত হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বৌলতলী বাজারের নিউ ডলি জুয়েলার্সে ডাকাতি সংঘটিত করবে। পরে চক্রের অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে ডিবির আভিযানিক দলটি মাসুদ চৌকিদারকে নিয়ে দনিয়া কলেজের সামনে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার ও একটি হাইয়েস মাইক্রোবাস যোগে ডাকাত দলের সদস্যরা উপস্থিত হয়। আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শাকিল, মামুন, মো. রাব্বি, মো. আসাদ মিয়া নামের চারজনকে গ্রেপ্তার করে এবং তাদের ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডাকাতির মূল পরিকল্পনাকারী মো. পলাশ শেখ এবং আনোয়ার হেসেনকে ধোলাইপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় মোট সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ডাকাতদের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ সম্মেলনে নাসিরুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডিবি ৮৭ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। যার ফলে রাজধানী ও আশপাশের এলাকায় ডাকাতির ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে পুকুরে ডুবে আট বছরের শিশুর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া...

Photo

কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হাত ধোয়ার নায়ক হোন এ প্রতিপাদ্যকে সামনে...

Photo

ঝিনাইদহে ধরা পড়লো গড়াই নদীতে ভেসে উঠা কুমির

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপার গড়াই...

Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত