বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাইকেল বিতর্কের পর কোটচাঁদপুরে জামায়াতের আমীর বদল

উচ্চকন্ঠ   03-Jul-2026   19

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার দু’দিনের মধ্যেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর পদে পরিবর্তন আনা হয়েছে। নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে উপজেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমানকে নতুন উপজেলা আমীর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।
রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। এছাড়া জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাইসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান,নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তাজুল ইসলামকে উপজেলা আমীরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে নায়েবে আমীর আজিজুর রহমানকে উপজেলা আমীরের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এর আগে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল নিজের নাতনিকে দেওয়ার অভিযোগে মাওলানা তাজুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, এডিপির আওতায় একজন শিক্ষার্থীর নামে বরাদ্দ হওয়া সাইকেল তিনি গ্রহণ করে পরিবারের সদস্যকে দেন। পরে সমালোচনার মুখে সাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেওয়া হয় এবং তা অন্য একজন উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে ৪০...

Photo

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক

এফএনএস: ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই বুধবার রাষ্ট্রীয় শোক...

Photo

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে আওয়ামী দোসরদের নেতৃত্ব দখলের পায়তারা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ডায়াবেটিক হাসপাতালকে ঢাল হিসেবে...

Photo

ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার: চিফ প্রসিকিউটর

এফএনএস: জুলাই গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত