সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মানিকগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   08-Jun-2026   58

Photo

এফএনএস: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে পিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পিটুনির ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহত রাজীব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবারের ছেলে বলে জানিয়েছে পুলিশ। সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে জিয়ানগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজীব টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে থাকা চার থেকে পাঁচ জন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন। স্থানীয়দের দাবি, ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে রাজীব বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পৌঁছে দেন। একপর্যায়ে গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে হাকিম আলী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর এলাকাবাসী রাজীবকে আটক করে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

কলেজ শিক্ষিকাকে জুতা দিয়ে পিটিয়ে বিএনপি নেতা বহিষ্কার

এফএনএস: রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকাকে...

Photo

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর করলেন মাদকসেবীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাদক সেবনকালে বাধা দেয়ায়...

Photo

দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান ছাত্রশিবিরের

এফএনএস: ছাত্রশিবিরকে নিয়ে ক্রমাগত প্রোপাগান্ডা, তথ্য-প্রমাণ ও তদন্ত...

Photo

সহকারী অধ্যাপক হলেন ঝিনাইদহের সেই মানবিক চিকিৎসক প্রসেনজিৎ বিশ্বাস পার্থ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের গরিবের বন্ধু,মানবিক ও চিকিৎসক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত