বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উচ্চকন্ঠ   20-Jul-2026   22

Photo

এফএনএস: যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল সোমবার সকালে উপজেলার গোগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাহিদ (৪০) ও তুষার (৩০)। আহত ব্যক্তির নাম রুবেল (২৫)। নাহিদ যশোরের কোতোয়ালি থানার জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে। বেনাপোলের দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে তুষার। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে ওই তিন জন উপজেলার রুদ্রপুর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে গোগা গ্রামের সালামের মোড়ে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নাহিদ ও তুষার মারা যার। আহত হন রুবেল। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। এ বিষয়ে শার্শা থানার ওসি শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নাহিদ ও তুষারের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আ. লীগ নেতাসহ তিন জন কারাগারে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ...

Photo

পুলিশের কাজে বাধা দিলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন...

Photo

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবাসীর লাশ ফেলে পালালেন স্ত্রী

এফএনএস: মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতালি প্রবাসী...

Photo

নুরের ওপর হামলার ঘটনায় সরকারকে আল্টেমেটাম, যমুনা ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

এফএনএস: নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের তৎপরতা নিয়ে উদ্বেগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত