বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

উচ্চকন্ঠ   09-May-2025   29

Photo

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো শক্তি যাতে আমাদের বিভক্ত করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, প্রতিটি ধর্ম মানুষকে ভালো হতে শেখায়। ধর্ম দিয়ে বিভাজন করা ঠিক নয়। প্রতিটি ধর্মই ঐক্যের কথা বলে। স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই চেতনা ধরে রাখতে হবে। কোনো শক্তি যেন আমাদের বিভক্ত করতে না পারে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সবাই ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। এর উদ্দেশ্য একটি, গণতন্ত্রের রাষ্ট্র চাই। সেখানে যে যার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমাদের একসঙ্গে থাকতে হবে, যোগ করেন তিনি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রাম্য ডাক্তার আটক

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে...

Photo

ঘোড়শাল ইউনিয়নে জামায়াতে ইসলামির গণসংযোগ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ সদরের ১৪নং ঘোড়শাল...

Photo

এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

এফএনএস: এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী...

Photo

বেগম খালেদা জিয়া নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন: সাইফুল ইসলাম ফিরোজ

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত