মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালিগঞ্জ কোয়ালিটি ইংলিশ ভার্সন স্কুলের তিন শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সংবর্ধনা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   23-Jul-2026   34

Photo

ইয়াসিন আরাফাত,নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালিগঞ্জ কোয়ালিটি ইংলিশ ভার্সন স্কুলের ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী তিনজন শিক্ষার্থীই বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে শাহদীন আহম্মেদ ও রাইফুন নুর রাইফ ট্যালেন্টপুল বৃত্তি এবং আরহাম নুর জারিফ সাধারণ বৃত্তি লাভ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, বিদ্যালয়ের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, আব্দুল আলিম এবং তৌহিদুল ইসলাম বাবু। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে তাদের নিয়মিত অধ্যবসায় ও অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ এস এম হাবিবর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আরও ভালো ফলাফল অর্জনে বিদ্যালয় কাজ করে যাবে।
অনুষ্ঠিানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে সুন্দরপুর দুর্গাপুর...

Photo

ঝিনাইদহে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে দিনব্যাপী পালা নাট্যের অভিনয়...

Photo

কালীগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির লিংকেজ মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গত ২ মার্চ রবিবার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার...

Photo

কালীগঞ্জে একইদিন দুই ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুশোক সইতে না...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত