রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠকে জাপার কার্যক্রম স্থগিত চায় এনসিপি

উচ্চকন্ঠ   31-Aug-2025   65

Photo

এফএনএস: জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার পদক্ষেপ গ্রহণ করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, বিগত ৩টি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি। তিনি আরও জানান, অভ্যুত্থানের এক বছর পরেও পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিত হয়নি। নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। অভ্যুত্থানে অংশ নেয়া প্রবাসীদের আইনী সহায়তা দেয়ার দাবি জানানো হয়েছে। গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংস্থা নির্বাচনে প্রভাবিত করেছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে জানিয়ে আদীব বলেন, জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি। ১০০ আসনে যাতে সরাসরি নারীরা নির্বাচন করতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যাতে ভোট দিতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।

office@ukantho.com


Photo

ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান

এফএনএস: পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি...

Photo

আদানির বিদ্যুতে সাড়ে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকির অনুসন্ধানে দুদক

এফএনএস: বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ...

Photo

টিপকান্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা

এফএনএস: তিন বছর আগের রাজধানীর ফার্মগেট এলাকার আলোচিত টিপকান্ডের ঘটনায়...

Photo

যুদ্ধ পর্যবেক্ষণ করছে সরকার, এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম: অর্থ উপদেষ্টা

এফএনএস: ইরান-ইসরায়েল যুদ্ধ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত