বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

উচ্চকন্ঠ   18-Mar-2026   125

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ হয়েছে।
সকালে শহরের আদর্শপাড়া রফির মিল এলাকায় হাসনাত ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়। সেসময় সমাজ সেবক শাহীনুর লিটন, ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক রাতুল, সদস্য রিফাত আকাশ, নাজমুল শাহীন, আশানুর, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শমশের আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঈদে সকলের মুখে হাসি ফোটানো ও সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে শহরের বিভিন্ন এলাকার শতাধিক মানুষের উপহার হিসেবে চাল, ডাল, সেমাই, চিনি ও নগদ অর্থ প্রদান করা হয়। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় আয়োজকরা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে চাঞ্চল্যকর তোয়াজ হত্যা ১জন আটক, নেপথ্যে সমকামিতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর কেশবপুর গ্রামের...

Photo

শৈলকুপায় ৮০টি হিন্দু পরিবারের জামায়াতে যোগদান; হিন্দু নেতার অস্বীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর...

Photo

কোটচাঁদপুরে বস্তাভর্তি রহস্যজনক মাংস উদ্ধার, এলাকায় আতঙ্ক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী...

Photo

ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছোড়া গুলিতে ব্যবসায়ী নিহত

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত