রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

উচ্চকন্ঠ   17-Feb-2026   56

Photo

এফএনএস: খুলনা মহানগরীর নিরালা মোড়ে চালককে ছুরিকাঘাতের পর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে নিরালার মোড় এলাকার সেবা ক্লিনিকের পেছনের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে মো. আকাশ শেখ (২৭) নামের এক যুবক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তর্ক-বিতর্কের একপর্যায়ে আকাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করেন। আকাশের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পিঠের মাঝামাঝি দুই স্থানে, মাথার বাম পাশে এবং শরীরের অন্যান্য অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। খুলনা থানার ওসি মো. কবির হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধ ও আর্থিক লেনদেনসংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এ হামলার সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

office@ukantho.com


Photo

কারণে-অকারণে অবরোধ, ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব)...

Photo

কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস জনবল সংকট চরমে, সেবা কার্যক্রম ব্যহত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে...

Photo

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

এফএনএস: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের...

Photo

ঢাকা থেকে ভোট দেব, এখন পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা: উপদেষ্টা আসিফ মাহমুদ

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত