সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হাসিনা দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

উচ্চকন্ঠ   03-Nov-2025   104

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেছেন, গত একবছর আওয়ামীলীগের নেতা কর্মীরা যারা বাংলাদেশ আছেন তারা যদি নিজেদের শুধরে না নেন তবে অবশ্যই জনগণ তাদের রুখে দেবে। আপনাদের নেত্রি হাসিনা সবাইকে রেখে তার আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গেছে । এখন দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন কিন্তু কোন লাভ হবে না।
‎ঝিনাইদহের শৈলকূপার বগুড়া, আবাইপুর ও নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আবাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বিশাসের সভাপতিত্বে শুক্রবার বিকালে এক গণজমায়েতে তিনি এ কথা বলেন।
‎গণজমায়েতে অ্যাটর্নি জেনারেল বলেন, ১৭ বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা ছিলো তখন শহিদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে সঠিক পথ দেখিয়ে ছিলো। সেই শহিদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমাদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কেউ কবর থেকে উঠে এসে রাতের আধারে কেউ আর ভোট দিয়ে যেতে পারবে না। ভোটের নামে জনগণের সঙ্গে কেউ আর প্রহসনের সুযোগ পাবে না।
সেসময় শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু মুছা সহ দলটির বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

office@ukantho.com


Photo

ঘরের আড়াই ঝুঁলছিল যুবকের মরদেহ, স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার...

Photo

কালীগঞ্জে ১১টি ইউনিয়নে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে...

Photo

যশোরে চোরাই ফোন উদ্ধারের পর ফেরত: ২ পুলিশ প্রত্যাহার

এফএনএস: যশোরে চোরাই ফোন উদ্ধারের পর ব্যবসায়ীকে ফেরত দেওয়ার ঘটনায় ঝিকরগাছার...

Photo

১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি: আসিফ নজরুল

এফএনএস:বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হওয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত