প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের রুকনদের নিয়ে ইফতার মাহফিল
উচ্চকন্ঠ 12-Mar-2026 70
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের রুকন (সদস্য)দের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের আলহেরা অফিস কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলা আমীর ও জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছগীর আহমেদ, থানা কর্মপরিষদ সদস্য ও মধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর হোসাইন, থানা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি আনিছুর রহমান, থানা যুব বিভাগের সভাপতি শিহাব সিকদারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকন সদস্যরা।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষা কাজে লাগিয়ে সমাজে ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
office@ukantho.com