অপরাধ
নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আবেদ গ্রেপ্তার
উচ্চকন্ঠ 26-Aug-2025 57
কাজী আতিকুল ইসলাম, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলায় ১ হাজার ৪৪৩ পিস ইয়াবাসহ আবেদ মোল্যা (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল জামরিলডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় আবেদ মোল্যার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ছাড়াও মাদক বিক্রির ১০ হাজার ৯শ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আবেদ মোল্যা জামরিলডাঙ্গা গ্রামের রকি উদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় কালিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার জানান,মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।
office@ukantho.com