মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে জামায়াত ও বিএনপির কর্মীদের সংঘর্ষে ৬ জন আহত

উচ্চকন্ঠ   13-Mar-2025   41

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। বুধবার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার মহেশপুরের ভৈরবা বাজারে বিএনপি-র প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত কর্মীদের সঙ্গে বিএনপির সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দা পাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম গুরুতর আহত হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, গতকাল একটি মারামারির ঘটনা ঘটেছিলো। এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। উভয় পক্ষ বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।

office@ukantho.com


Photo

আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির

এফএনএস:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখানে...

Photo

পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৩৯ জন উদ্ধার

এফএনএস: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে...

Photo

সর্বনিম্ন তাপমাত্রায় নাজেহাল যশোরের মানুষ

এফএনএস: যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্নতাপমাত্রা রেকর্ড...

Photo

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি

এফএনএস: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত