সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রি গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল দ্রুত অপসারণের দাবি

উচ্চকন্ঠ   04-Dec-2025   72

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ব্যস্ততম কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে সারি সারি শতবর্ষী রেইনট্রি ও কড়াই গাছ দাঁড়িয়ে আছে। সময়ের সাথে সাথে এসব গাছের বহু শাখা প্রশাখা শুকিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা সামান্য ঝড়ো বাতাসেই শুকনো ডালপালা সড়কে ভেঙে পড়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
সরজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি রেইনট্রি গাছের মোটা ডাল শুকিয়ে গেছে, যেগুলো যে কোনো সময় ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত এসব শুকনো ডাল না কাটলে তা গাড়ির ওপর কিংবা পথচারীর মাথার ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় চাউল ব্যবসায়ী অমিত কুমার মুখার্জি জানান, অনেকদিন ধরে রাস্তার পাশের গাছগুলোর ডাল শুকিয়ে ঝুলে আছে। প্রতিদিন এই গাছের নিচ দিয়েই আমাদের চলাচল করতে হয়। কখন যে কোন ডাল মাথার ওপর ভেঙে পড়ে সেই আতঙ্ক নিয়ে চলতে হয়। কয়েক বছর আগে নতুন বাজার এলাকায় এক পল্লী বিদ্যুৎ প্রকৌশলীর গর্ভবতী স্ত্রী এভাবেই ডাল ভেঙে মাথার উপর পড়ে মারা গিয়েছিলেন। আবারও যেন এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য দ্রুত শুকনা ডালগুলো সরানোর ব্যবস্থা করা জরুরি।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সড়কের পাশের ঝুঁকিপূর্ণ গাছ ও শুকনো ডালপালার কারণে জনসাধারণের নিরাপত্তা কোনোভাবেই ঝুঁকিতে থাকতে পারে না। সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হবে এবং খুব দ্রুতই গাছগুলোর শুকনো ও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণের কাজ শুরু হবে। আমরা চাই, কোনো ধরনের দুর্ঘটনার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে। তিনি আরও জানান, জনসুরক্ষাকে প্রাধান্য দিয়ে সড়কের গাছগুলো পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

মহেশপুরে সংস্থার কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে তুর্কি...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল–গাঁজা উদ্ধার, অনুপ্রবেশকালে নারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির...

Photo

ঝিনাইদহে চাঞ্চল্যকর তোয়াজ হত্যা ১জন আটক, নেপথ্যে সমকামিতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর কেশবপুর গ্রামের...

Photo

কালীগঞ্জে দাফনের ৮ বছর পর কবর থেকে মরদেহ উত্তোলন

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত