বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

খুলনাতে তারুন্যের মহাসমাবেশ সফল করতে কালীগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   14-May-2025   64

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ মে খুলনায় তারুন্যের মহাসমাবেশ সফল করার লক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের ভূষনস্কুল সড়কের হলুদহাটায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার হাসিনা সরকার আমাদের উপর পাথরের মত চেপে বসেছিল। জনরোষে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েও বর্তমানে ষড়ষস্ত্র অব্যাহত রেখেছে। তাদের দোসররা এখনো এদেশে আছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। আর কোন স্বৈরাচারের স্থান এদেশের মাটিতে হবে না। তিনি বর্তমান সরকারকে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনা দেবার আহŸান জানান। অন্যথায় এদেশের জনগন আপনাদেরও ছাড়বে না। হামিদুল ইসলাম হামিদ নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, বিএনপির কান্ডারী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্বে সরকার গঠনে সকলকে তৃনমুল পর্ষায়ে কাজ করতে হবে।
কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, আশরাফুজ্জামান লাল, গোলাম রাব্বানী, পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক মিজানুর রহামনান লাল্টু ও কৃষক দলের জালাল উদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা...

Photo

বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

এফএনএস: রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে...

Photo

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের উন্নয়নে আমরা সবাই...

Photo

কিশোর গ্যাংয়ের হোতাকে কুপিয়ে হত্যা: ৬ জনের চার দিনের রিমান্ড

এফএনএস: ঢাকার মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত