সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন

উচ্চকন্ঠ   26-Jan-2026   64

Photo

এফএনএস: নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ-আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে। যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন-এটাই প্রত্যাশা, যোগ করেন তিনি। গতকাল সোমবার দুপুরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভা ঘিরে মানুষের ঢল নামে। সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেনি। দেশে যারা রয়ে গেছে-আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন-তারা রাজনীতি করতেই পারেন। সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা। তিনি বলেন, ধর্মের উছিলায় একটি দল ভোট চায়। কেউ কেউ জান্নাতের বাহানা দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়। বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত এ জনসভায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল...

Photo

ঝিনাইদহে শ্রমিক দল নেতা হত্যা মামলার আসামি আটক

মঞ্জুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শ্রমিকদল নেতা সেকেন্দার...

Photo

বিএনপি ক্ষমতায় আসলে বিচারকদের ওপর চাপ প্রয়োগ করবে না: জয়নুল আবেদীন

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট...

Photo

কালীগঞ্জে ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন: নেপথ্যে কি?

মনজুরুল আহাসান লিতু, নিজস্ব প্রতিবেদক: সহপাঠির সাথে পড়ালেখা নিয়ে প্রতিদ্বন্দীতা।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত