মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন: নেপথ্যে কি?

উচ্চকন্ঠ   28-Jun-2026   48

Photo

মনজুরুল আহাসান লিতু, নিজস্ব প্রতিবেদক: সহপাঠির সাথে পড়ালেখা নিয়ে প্রতিদ্বন্দীতা। এর মধ্যে রানী নামের সহপাঠি অসুস্থ হয়ে পড়লে রটে যায় সিনিয়া তাকে কালো জাদু করেছে। এই অজুহাতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান, একটা মেয়ে অসুস্থ সেখানে আরেকটা মেয়ের দোষ কোথায়? আসলে শিক্ষকদের উদাসিনতায় এমন ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আধুনিক যুগে ছেলেমেয়েরা কি শিখছে? এ ঘটনায় একদিকে যেমন ভুক্তভোগী শিক্ষার্থীর সম্মানহানি হলো অন্যদিকে সিনিয়া নামের মেয়েটার লেখাপড়া সংকটে পড়লো।
এ ব্যাপারে কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, এ ব্যাপারে আমরা শিক্ষকরা কিছুই জানিনা। ক্লাস শুরুর আগেই ছাত্র-ছাত্রীরা এ কাজ করেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলেছি।
আধুনিকযুগে শিক্ষার্থীদের কালোজাদু নিয়ে মাবন্ধনের নেপথ্যে অন্য ঘটনা থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা এ ঘটনার সঠিক তদন্ত করে নেপথ্য নায়কদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন।

office@ukantho.com


Photo

বন্ধুকে বাড়িতে দাওয়াত করে খাওয়ানোর পর কুপিয়ে হত্যা

এফএনএস: শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৩৮) নামের এক বন্ধুকে দাওয়াত...

Photo

পটুয়াখালীতে ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা

এফএনএস: পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে...

Photo

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

এফএনএস:চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি ৯ এমএম ও একটি...

Photo

আট মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ৮ দিন পর যশোর থেকে উদ্ধার

এফএনএস: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভাড়া বাসা থেকে ৮ মাসের শিশুকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত