শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় মধ্যরাতে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫ জন

উচ্চকন্ঠ   09-Mar-2025   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার রাত ১ টার দিকে উপজেলার বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পুলিশ ও স্থানীয়রা জানান, বালাপাড়া গ্রামের কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে বন্ধবস্ত নিয়ে চাষ করে আসছে একই গ্রামের সেলিম হোসেন। ৬ আগষ্ট একই গ্রামের আমিরুল ওই জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেয়। এর পর থেকে গ্রামে সেলিম ও আমিরুলের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে। এরই জের ধরে রাত ১ টার দিকে সেলিমের সমর্থকরা মিটিং শেষে বাড়ি ফেরার পথে আমিরুলের সমর্থকরা হামলা চালায়। সেসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাই আমরা পুলিশ মোতায়েন করেছি।

office@ukantho.com


Photo

তারেক রহমানের নিরাপত্তা হতে হবে বেহুলার বাসর ঘরের মতো: রিজভী

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে...

Photo

কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ুমিছিল

এফএনএস: কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার...

Photo

কালীগঞ্জে ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন: নেপথ্যে কি?

মনজুরুল আহাসান লিতু, নিজস্ব প্রতিবেদক: সহপাঠির সাথে পড়ালেখা নিয়ে প্রতিদ্বন্দীতা।...

Photo

অর্থ পাচারকারীদের জীবন কঠিন করে ফেলা হবে: গভর্নর

এফএনএস: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পাচারকৃত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত