শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কিস্তিতে কেনা ভ্যান ছিনতাই, পরিবার নিয়ে মহাবিপদে কোটচাঁদপুরের ভ্যান চালক সাঈদ শেখ

উচ্চকন্ঠ   26-Aug-2025   38

Photo

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুরের ভ্যান চালক সাঈদ শেখ (৪৪) কে লক্ষ্য করে একটি ছিনতাই সংঘটিত হয়েছে। সাইদ শেখ বলুহর গ্রামের গোলাপ শেখ এর ছেলে।তিনি সম্প্রতি এনজিও থেকে কিস্তিতে টাকা নিয়ে একটি ভ্যান কিনেছিলেন, শুক্রবার (২২ আগস্ট) সেটি ছিনতাই হয়ে যায়। ভ্যান হারানোর ফলে তার ৫ সদস্যের পরিবারটি চরম সমস্যায় পড়েছে। থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত ভ্যান উদ্ধার হয়নি।
সাঈদ শেখ জানান, শুক্রবার আমি ভ্যান নিয়ে বলুহর ভাটামতলায় বসেছিলাম। স্থানীয় বিদ্যাধরপুর গ্রামের শহিদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম আসেন। এরপর চৌগাছা শুকপুকুরিয়া থেকে মালামাল পরিবহনের জন্য ৬০০ টাকায় ভাড়া ঠিক করা হয়। আমি যখন সেখানে পৌঁছাই, তখন শরিফুল ইসলাম ও তাঁর সহযোগীরা আমাকে মারপিট করে ভ্যান ছিনিয়ে নিয়ে চলে যান। তারা কাউকে কিছু বললে প্রাণ নাশের হুমকি দেয়। ভয়ে আমি পালিয়ে আসি।
তিনি আরও জানান, ভ্যান চালিয়ে যা আয় করি, তা দিয়েই সংসার চলে। ভ্যান হারানোর পর থেকে সংসারের খাবার জোগাড় করা কঠিন হয়ে গেছে। আমাদের বাসা দুটি শতক জমির উপর, টিনের চালের, বৃষ্টি হলে ঘরে পানি পড়ে। এনজিও থেকে টাকা নিয়ে দুই মেয়েকে বিয়ে দিয়েছি, আর ১৫ দিন আগে ভ্যান কিনেছিলাম; কিস্তির টাকা এখনও পরিশোধ হয়নি। এখন একদিকে এনজিওর কিস্তি, অন্যদিকে সংসারের খাবারের চিন্তা—মহাবিপদে পড়ে গেছি।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি। এটি বিশ্বাসঘাতকতার ঘটনা; ভাড়া দিয়ে নিয়ে গিয়ে ছিনতাই করা হয়েছে। ঘটনা চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া এলাকায় সংঘটিত হলেও তাদের ধরতে এবং ভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

নির্বাচনের কথা বললেই আপনারা গোসসা করেন, সরকারকে আলাল

এফএনএস: বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন...

Photo

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

এফএনএস: মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

Photo

নির্বাচনে এনসিপি পাবে ১৫০টি আসন, বিএনপি ৫০-১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

Photo

গোপালগঞ্জে নৌকার প্রতিকৃতি ভেঙে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

এফএনএস: আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত