সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মাগুরার সেই শিশুর মৃত্যু: বিচার নিশ্চিতের দাবি রাবির শিক্ষক ফোরামের

উচ্চকন্ঠ   14-Mar-2025   69

Photo

এফএনএস: মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এসময় দ্রæত সময়ের মধ্যে খুনি -ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানান। এসময় ওই শিশুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা। বিবৃতিতে তারা বলেন, পাশবিক যৌন নির্যাতনের শিকার শিশু কয়েকদিন অসহ্য যন্ত্রণা সহ্য করে অবশেষে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে তার খুনি-ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রচলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সংশোধন করে বিচার প্রক্রিয়া দ্রæত সম্পন্ন করে এমন শাস্তি নিশ্চিত করবেন যাতে আর কেনো ব্যক্তি এ ধরনের পাশবিক অপরাধ করার সাহস না পায়। তারা আরও বলেন, বাংলাদেশে এ ধরণের খুনি ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দেওয়া হলে এ দেশে এমন অনেক অপরাধ রোধ করা সম্ভব বলে তারা বিশ্বাস করেন। নতুন বাংলাদেশে কোনো ধর্ষকের স্থান নেই বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

নির্বাচন সামনে রেখে কালীগঞ্জে যৌথ বাহিনীর দ্বিতীয় দফা মহড়া

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে...

Photo

গুমের তদন্তকারীদের হত্যার জন্য বোমা পুঁতে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

এফএনএস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম...

Photo

ঝিনাইদহকে শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় নবাগত পুলিশ সুপারের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে...

Photo

শৈলকুপায় চিকিৎসকের অবহেলায় সাঁপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চিকিৎসকের অবহেলায় ঝিনাইদহের শৈলকুপায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত