রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় চাঁদাবাজির প্রতিবাদে বক্তব্য দেওয়ায় ইউপি সদস্যকে হাতুড়িপেটা

উচ্চকন্ঠ   22-May-2025   47

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের উপর হামলা চালিয়েছে স্থানীয় চাঁদাবাজ চক্র। শালিশের নামে চাঁদাবাজির প্রতিবাদ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় তার ওপর এ বর্বর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী খেলাফত বিশ্বাসকে ঘিরে ধরে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। হামলার পর তাকে হাসপাতালে নিতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয় বলেও অভিযোগ স্বজনদের। খেলাফত বিশ্বাসকে রাতে লৈকুপা উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সসে ভর্তি করা হয়। তবে তার অরস্থার মারাত্মক হওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গোবিন্দপুর গ্রামের মাঠে স্থাপিত একটি সোলার প্যানেল কে বা কারা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। ঘটনাস্থলে কাউকে দেখা না গেলেও স্থানীয় মাতব্বররা শালিশ করে নিরীহ কৃষক আরিফ মন্ডলকে দায়ী করে। পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ না দিয়েই একতরফাভাবে শালিশ করে আরিফ ও তার পরিবারকে দোষী সাব্যস্ত করা হয় এবং দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়।
এই অনিয়ম ও একতরফা বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্যানেল চেয়ারম্যান খেলাফত বিশ্বাস। তিনি বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। এরই জের ধরে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।
পরিবারের অভিযোগ চাঁদাবাজ চক্রের প্রধান অভিযুক্ত উসমান মন্ডল ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছে। এর আগে গত শুক্রবার, একই কারণে উসমান মন্ডল ও তার সহযোগীরা কৃষক আরিফ মন্ডল, তার ভাই এবং বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পেটায়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের ঘটনাটি শুনেছি। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবার থেকে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

দলীয় ভাবমূর্তি নষ্ট করছে কিছু ‘কালপ্রিট’- মির্জা আব্বাস

এফএনএস: দলীয় ভাবমূর্তি নষ্ট করছে কিছু ‘কালপ্রিট’-এমন অভিযোগ তুলে...

Photo

ঝিনাইদহের কৃষকের আস্থার প্রতীক উপ-সহকারী কৃষি কর্মকর্তা এক হাত হারানো মফিজ উদ্দিন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি।...

Photo

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

এফএনএস: বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ...

Photo

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা

এফএনএস: মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত