মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঘর থেকে ছেলে ও বাড়ির পাশে রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   26-Apr-2026   56

Photo

এফএনএস: গাজীপুরের টঙ্গীতে বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরেক ছেলেকে হেফাজতে নিয়েছে। গতকাল রোববার ভোরে টঙ্গীর বনমালা এলাকার ঘর থেকে ছেলের এবং বাড়ির কাছে রেললাইনের পাশ থেকে বাবার লাশ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান লাশ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা সোহেল হোসেন (৫২) এবং তার ছেলে সাকিব হোসেন (১৮)। নিহত সাকিব রাজধানীর উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, সাকিবকে দুই হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার মুখের ভেতর কাপড় গুঁজে দেওয়া ছিল, যাতে চিৎকার করতে না পারেন। তার বাবা সোহেল হোসেনের লাশ বাড়ির পাশে রেললাইনে পড়ে ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন আছে। গত শনিবার রাতে বাবা-ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। নিজ ঘর থেকে ছেলে এবং রেললাইনের পাশ থেকে বাবার লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে (২৭) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরও বলেন, সোহেল মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে স্ত্রীর মৃত্যুর পর দেশে এসে দুই ছেলে সোহান ও সাকিবকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। বড় ছেলে সোহান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাতের ডিউটি শেষে কর্মস্থল বাসায় ফিরেই তিনি ঘুমিয়ে পড়েন। ঘটনার সময় সোহান পাশের কক্ষে ঘুমিয়ে থাকলেও কিছুই বুঝতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন। খবর পেয়ে ভোরে পুলিশ বাবা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

শৈলকুপায় প্রতারক নারীর মিথ্যা মামলায় অতিষ্ঠ বিএনপি পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিউলি খাতুন নামে এক ডিভোর্সি নারির...

Photo

শৈলকূপা বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর...

Photo

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: সুতাকাটা ঘুড়ি খুঁজতে গিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত