মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

উচ্চকন্ঠ   10-Sep-2025   41

Photo

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। বুধবার ভোরে মোহাম্মদপুরে নবীনগর সাঁকোর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও দুজন। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক এ তথ্য জানান। নিহতরা হলেন- হানিফ ও সুজন। এছাড়া আহত শরীফ ও জুয়েল বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতেই নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে কয়েক জন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করে। পরে ভোর ৪টার দিকে আবারও ছিনতাই করতে আসলে এলাকাবাসী চার জনকে ধরে গণপিটুনি দেয়। তারা আরও জানান, নিহত সুজন ওরফে বাবলু এবং আহত ফয়সাল ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্য জনি ওরফে ‘রক্তচোষা জনি’র ঘনিষ্ঠ। দীর্ঘদিন ধরে এ এলাকায় তারা প্রকাশ্যে ছিনতাই করে আসছিল। বহুবার গ্রেপ্তার হলেও অল্পদিনের মধ্যেই জামিনে বের হয়ে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে। ওসি কাজী রফিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হানিফ ও সুজনকে মৃত ঘোষণা করেন। শরীফ ও জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত ও আহত চার জনই এলাকায় সক্রিয় ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

office@ukantho.com


Photo

শীত পড়ার সাথে সাথে ভিন দেশীরা- শীতের পোশাক সাজিয়ে বসেছে কলকাতায়

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিবেদক: ১৫ ই নভেম্বর শনিবার।...

Photo

অর্ধেক আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত, শিঘ্রই প্রকাশ হবে তালিকা: হাফিজ উদ্দিন

এফএনএস: ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত...

Photo

মহেশপুরে ধর্ষণের শিকার ৪ বছরের শিশু, ধর্ষকের বয়স ১৬

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক...

Photo

কালীগঞ্জে পৌর বিএনপির শীতবস্ত্র বিতরণ

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত