মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিপ্তর

উচ্চকন্ঠ   15-Dec-2025   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটা উচ্ছেদ করতে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৫ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি ম্যাজিষ্ট্রেট টিম ও পুলিশ নিয়ে কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকসে অভিযানে চালান। এসময় শ্রমিকরা ভেকুর সামনে শুয়ে পড়ে প্রতিবাদ শুরু করেন। তারা বলেন, ভাটা ভাঙ্গতে হলে আমাদের লাশের উপর দিয়ে যেয়ে ভাঙ্গতে হবে। তাদের দাবি এ ভাটায় আমরা প্রায় ২০০ শ্রমিক পরিবার কাজ করি। এখন ভাটা ভেঙ্গে দিলে আমাদের না খেয়ে মরতে হবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। সোমবার এই দিয়ে পরিবেশ অধিদপ্তর চতুর্থবারের মত এ ভাটায় অভিযান চালালো।
ইটভাটার শ্রমিক চান্দু মিয়া জানান, আমরা প্রতিবছর কোন না কোন ভাটায় কাজ করি। এবছর এখানে কাজ করছি। এখানে আমরা ২০০ এর অধিক শ্রমিক রয়েছি। এখন ভাটা উচ্ছেদ করলে আমরা সবাই বেকার হয়ে যাবো। ভাটা ভাঙ্গলে আমাদের পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমাদের দাবি এবছরের মত ভাঙ্গা যাবে না। আগামি বছর আমরা আর ভাটায় কাজ করবো না বলেও উল্লেখ করেন এ শ্রমিক।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, ইটভাটা ভাঙ্গার বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রনাধিন। সোমবার বিকালে মকছেন আলী ব্রিকসে যাওয়ার পর শ্রমিকরা শুয়ে পড়ে ভাটা না ভাঙ্গার জন্য অনুরোধ করতে থাকেন, ফলে পরিবেশ অনুকূলে ছিল না। এসময় পরিবেশ অধিপ্তরের কর্মকর্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তাদের পরামর্শে ফিরে আসি। তবে ফিরে আসলেও এঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা করবেন বলে উল্লেখ করেন।
তবে এ ঘটনায় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান কোন বক্তব্য দিতে রাজি হননি। এর আগে কালীগঞ্জ পৌরসভাধীন কোটচাঁদপুর সড়কের অপর ভাটা এএমবিএম ভেঙ্গে দেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের শতবর্ষী খালটি মৃতপ্রায়: পুনরুদ্ধারের দাবী

হোসনে মোবারক তাসিন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

কালীগঞ্জে বৃদ্ধ ভ্যান চালককে ১ লক্ষ টাকা চাঁদা দাবী, না পেয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, প্রকাশ্যে অস্ত্রের মহড়া

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নে ডাবল মার্ডার...

Photo

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য...

Photo

ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত