শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সব দলের সঙ্গে আলোচনা ছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নয়: আখতার

উচ্চকন্ঠ   27-Jul-2025   54

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট বা খোলাসা করা যাবে না। এর আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে। নিশ্চিত হতে হবে লেবেল প্লেয়িং ফিল্ড। বাহাত্তরের মূলনীতিগুলো বাদ দিতে হবে। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আখতার বলেন, কোনো এক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না। এ নিয়ে সবার মতামত নিতে হবে। এর আগে জুলাই সনদ প্রণয়ন ও ঘোষণা করতে হবে। তিনি বলেন, বাহাত্তরের সংবিধান একাত্তরকে প্রতিনিধিত্ব করে না। তাই সে সংবিধানের মূলনীতিগুলো বাদ দিতে হবে। তিনি আরও বলেন, স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে সব দল একমত। আমরা বলেছি পুলিশকে জবাবদিহির আওতায় আনতে হবে। বিগত দিনে আওয়ামী লীগ পুলিশকে পুলিশ লীগে পরিণত করেছিল।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক হয়নি কেউ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি...

Photo

ফ্যাসিবাদকে প্রলম্বিতকারী বিচারকদের বিচার হতে হবে: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

Photo

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানায় বাংলাদেশ...

Photo

কালীগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শ্রমিক নেতা আকবর আলীর ইন্তেকাল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত