বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ছয় বছরের শিশুকে ধর্ষণে যুবকের ১০ বছরের কারাদন্ড

উচ্চকন্ঠ   17-Apr-2025   46

Photo

এফএনএস: চার বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেট খাওয়ানোর কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. নাসির (২৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদÐ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদÐ, অনাদায়ে আরও ১ বছরের কারাদÐ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রায়ে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী বা তার পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মামলার সূত্রে জানা গেছে, নাসির বিভিন্ন অজুহাতে ওই শিশুকে আদর করতো এবং চকলেট-বিস্কুট কিনে দিতো। ২০২১ সালের ২৬ নভেম্বর দুপুর ২টার পর আসামি ভুক্তভোগীকে চকলেট খাওয়ানোর কথা বলে কামরাঙ্গীরচর থানার দক্ষিণ মুন্সিহাটি নুরু বাবুর্চীর বাড়ির পিছনে আলমগীরের খানা ভুলি কারখানার অফিস রুমে নিয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে এক পর্যায়ে নাসির তাকে ছেড়ে দেয়। শিশুটি কাঁদতে কাঁদতে বাসায় এসে তার মাকে ঘটনা জানায়। শিশুটির মা ও বাবা আসামিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে সে পালিয়ে যায়। পরে শিশুটিকে কামরাঙ্গীরচর ডলফিন হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২৭ ডিসেম্বর নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করতে রাজি হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. মামুনুর রশিদ ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এদিকে মামলাটি তদন্ত করে তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. রিয়াদ উদ্দিন ২০২২ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

office@ukantho.com


Photo

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

এফএনএস:খুলনায় পরিত্যক্ত এক বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩৭)...

Photo

যশোর সরকারি মুরগী প্রজনন খামারে খামারী লাঞ্চিত, হিসাব রক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: মুরগীর বাচ্চা কিনতে গিয়ে লাঞ্চিত হওয়ায়...

Photo

নড়াইলে প্রতিবন্ধীর এক একর ১০ শতক জমি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের গুয়াখোলা গ্রামের...

Photo

মহেশপুর সীমান্তে মানবপাচার ঠেকাতে বিজিবির অভিযান, ২ দিনে আটক ৯ জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানব পাচার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত