বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

প্রেমের টানে পাবনা থেকে হরিণাকুণ্ডুতে দুই সন্তানের জননী, এলাকাজুড়ে চাঞ্চল্য

উচ্চকন্ঠ   10-Jul-2026   40

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে পাবনা থেকে দুই সন্তানের জননী এক নারীর আগমনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় পাবনা জেলার বাসিন্দা ওই নারী হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের ১৮ বছর বয়সী এক যুবকের বাড়িতে আসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন এবং এলাকাজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়। তবে ঘটনার পর নারী ও যুবকের পরবর্তী অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ঘটনার বিষয়টি আমাদের জানা আছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ফলে পুলিশের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তিনি আরও জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রশাসন বা সংশ্লিষ্ট পক্ষের নতুন কোনো তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী আপডেট জানানো হবে।

office@ukantho.com


Photo

ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের

এফএনএস: কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে...

Photo

আ. লীগ নিয়ে নির্বাচন করতে চাইলে রক্তের বন্যা বয়ে যাবে: ওসমান হাদী

এফএনএস: আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইলে বাংলাদেশে রক্তের বন্যা...

Photo

ছাত্রীর বাড়িতে মিলল নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ

এফএনএস: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ায় ছাত্রীর...

Photo

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ইসলামী দল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত