সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

উচ্চকন্ঠ   15-Apr-2026   80

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক:সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার ইবতেদায়ী মাদ্রাসাসহ জোটের নেতৃবৃন্দ অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফাতিমা ফারহানা, মহিলা বিষয়ক সম্পাদক মিনারা খাতুন, কালীগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক আব্দুর রহিম, শিক্ষক নেতা আল মিরাজ, আসাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ২৮ জানুয়ারি অর্ন্তবর্তীকালীন সরকার ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিলেও আজও তা বাস্তবায়ন করা হয়নি। শিক্ষকদের আর্থিক অবস্থা বিবেচনা করে দ্রুত এ ঘোষণা বাস্তবায়নের দাবী জানান তারা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বাজার চাঁদনি পরিত্যক্ত ঘোষনার পর ঝুঁকিপূর্ণ ভবনে ১৩ বছর ধরে ব্যবসা করছেন

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ শহরের বাজার চাঁন্দিনাটি প্রশাসনের...

Photo

কেন সব সিনিয়র নেতাকে প্রতিদিন নির্বাচনের কথা বলতে হবে?: ফারুক

এফএনএস: প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...

Photo

ঝিনাইদহে জাতীয় তামাক মুক্ত দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তাই...

Photo

মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা: বললেন, শাস্তি থেকে ছাড় নয়

এফএনএস: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ‘ধর্ষণের শিকার’...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত