রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

উচ্চকন্ঠ   14-Mar-2025   53

Photo

এফএনএস: গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে নাটোরের সিংড়া এলাকায় আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, গত বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙয়ের প্রাইভেটকারকে থামার সিগন্যাল দেওয়া হয়। গাড়ির আরোহীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে গাইবান্ধার এলজিইডির নিবার্হী প্রকৌশলী বলে পরিচয় দেন। এতে সন্দেহ হলে প্রাইভেটকার, টাকাসহ আরোহী ছাবিউল ও চালককে আটক রেখে বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পান। পরে টাকা ও প্রাইভেটকারটি জব্দ করে প্রকৌশলী পরিচয় দেওয়া ছাবিউলকে আটক করে থানায় নেওয়া হয়। ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম দাবি করেন, জমি বিক্রির বৈধ টাকা নিয়ে গাইবান্ধা থেকে রাজশাহী যাচ্ছিলেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৌশলী ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধায় এলজিইডির নিবার্হী প্রকৌশলী হিসেবে কর্মরত। তার আদি বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। ছাবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘুরেফিরে তিনি গাইবান্ধা জেলায় ২০ বছর ধরে কর্মরত। এ কারণে একক প্রভাব ও ঠিকাদারদের জিম্মি করাসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি।

office@ukantho.com


Photo

ড. ইউনূসের কথায় জিয়াউর রহমানের কণ্ঠ শুনছেন মির্জা ফখরুল

এফএনএস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কথায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর...

Photo

একটি দল বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে: আসিফ মাহমুদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা...

Photo

আ. লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থি...

Photo

ঝিনাইদহে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের দেওয়া শীতার্তদের কম্বল আত্মসাৎ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: এক্স-ক্যাডেট এসোসিয়েশনের (জেক্সকা)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত