রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

একটি দল বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে: আসিফ মাহমুদ

উচ্চকন্ঠ   01-Feb-2026   57

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে। একটা দল যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করে, তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে। রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে। কিন্তু নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কী করবে সেই বিষয়ে কিছু বলে না। বাংলাদেশ সব সময়ই সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হয়। এজন্যই আমরা এনসিপির ইশতেহারে ঘোষণা করেছি যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে। আসিফ মাহমুদ আরও বলেন, ভোটটা তাকেই দেন যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। দুর্নীতিবাজ মুক্ত, আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চাইলে গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট দিতে আহ্বান করছি। এসময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, মাহিন সরকার, সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজসহ অনেকে উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

১৫ আগস্টে শোক জানিয়ে শিল্পী-সাহিত্যিকরা অনুভূতি বিসর্জন দিয়েছেন: রিজভী

এফএনএস: দেশের কবি, সাহিত্যিক ও অভিনয়শিল্পীদের একাংশ ১৫ আগস্ট উপলক্ষে...

Photo

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্তি পেতে পারে না: বিএনপি

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে আওয়ামী লীগের...

Photo

মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে সেলিনা বেগম (৫০)...

Photo

শিবিরের কর্মসূচি: শিক্ষার্থীদের তোপের মুখে স্বাধীনতাবিরোধীদের ছবি সরালো ঢাবি প্রশাসন

এফএনএস: জুলাই আন্দোলন স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত