সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ইটভাটার কাদায় পিচ্ছিল মহাসড়ক। প্রশাসন কি কোন মৃত্যুর অপেক্ষায় আছে?

উচ্চকন্ঠ   22-Mar-2025   48

Photo

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক:মাটিবাহী ট্রাক থেকে ঝরে পড়া মাটির প্রলেপের উপর বৃষ্টি পড়ায় পিচ্ছিল হয়ে পড়েছে কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের বিভিন্ন স্থান। পিচ্ছিল সড়কে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। বেশি বিপদে মটর সাইকেল আরোহীরা । সড়ক থেকে ছিটকে পড়ছে অনেক গাড়ি ও মটর সাইকেল। আহত হচ্ছেন অনেকেই, যে কোন সময় ঘটতে পারে জীবনঘাতি দূর্ঘটনা।
কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের ঈশ্বরবা ও পাতবিলা নামক স্থানে সড়ক সংলগ্ন দুটি ইট ভাটায় বিভিন্ন স্থান থেকে ট্রলিতে করে মাটি পরিবহন করা হয়। সেই সময় মাটি পড়ে মহাসড়কের উপর। গত ২ দিনের হালকা বৃষ্টিতে সেই মাটি পিচ্ছিল হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই ২ দিনে এখানে অন্তত ৩০ টিরও বেশি দূর্ঘটনা ঘটেছে। যার মধ্যে অধিকাংশই মটরসাইকেল।
ভুক্তভোগী ও এলাকাবাসীর সাথে আলাপ কালে জানা যায় যে, ইট ভাটার গাড়ি থেকে সড়কের উপর মাটি পড়লে সেই মাটি সংশ্লিষ্ট ইট ভাটাকেই পরিষ্কার করার কথা থাকলেও কোন ইটভাটা কর্তৃপক্ষই তা মানে না। যার ফলে প্রতি বছরই বর্ষা মৌসুমে এই ধরনের দূর্ঘটনা ঘটে। কোন এক অজ্ঞাত কারণে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক্ষেত্রে নিরব ভূমিকা পালন করে থাকে। ভুক্তভোগীদের প্রশ্ন, প্রশাসন কি কোন মৃত্যুর অপেক্ষায় আছে?

office@ukantho.com


Photo

পিআর পদ্ধতিতে অনেক খারাপ মানুষ আইন প্রণেতা হবে- ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির...

Photo

দেশে অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প নেই: টুকু

এফএনএস: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যত তাড়াতাড়ি...

Photo

শৈলকুপায় সরকারি গাছ কেটে নিলো বিএনপি নেতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

দিল্লিতে বসে যত ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দিল্লিতে বসে সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত