শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চিকিৎসকের অনুমতি পেলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে: ডা. জাহিদ

উচ্চকন্ঠ   06-Dec-2025   72

Photo

এফএনএস:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছতে প্রায় ১৭-১৮ ঘণ্টার সময় প্রয়োজন। তার জন্য যে ধরনের শারীরিক কন্ডিশন থাকা দরকার সেটি থাকলে তাকে বিদেশে নেওয়া হবে। তিনি আরও বলেন, (গত শুক্রবার) কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে পারেনি। একই সঙ্গে ওই সময় মেডিকেল বোর্ড জানায় খালেদা জিয়ার জার্নি করার মতো শারীরিক কন্ডিশনও ছিল না। এ কারণে উনার বিদেশ যাওয়ার বিষয়টি বিলম্ব হচ্ছে। ভবিষ্যতে উনার শারীরিক কন্ডিশনের উপরে নির্ভর করবে কখন উনাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের এবং দেশের বাইরের যেসব চিকিৎসকরা তার চিকিৎসা নিয়োজিত রয়েছেন তারা তার শারীরিক কন্ডিশন টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন। এবং তিনি চিকিৎসকের মতামতকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

office@ukantho.com


Photo

ডেভিল হান্টের অভিযানে রাঘবোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম...

Photo

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

এফএনএস: বরগুনার পাথরঘাটায় প্রবাসীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ছড়িয়ে...

Photo

ঝিনাইদহে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবউন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের...

Photo

ঝিনাইদহে কিশোরী ধর্ষনের অভিযোগ, হাসপাতালে ভর্তি, থানায় মামলা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদরের উত্তর সমশপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত