সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস লুৎফুজ্জামান বাবর

উচ্চকন্ঠ   14-Jan-2025   57

Photo

এফএনএস: প্রায় সাড়ে ১৭ বছর আগে গ্রেপ্তার বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস দিয়েছেন হাইকোর্ট। এটিই ছিল তার বিরুদ্ধে সবশেষ মামলা। এ মামলায় খালাসের পর তার এখন মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির। এর আগে সবশেষ গত ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র আটক হওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালাস পেয়েছিলেন তিনি। বিএনপির এই নেতা দুর্নীতি, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের (দুই মামলা) মতো ঘটনায় করা মামলায় দন্ডিত হয়েছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর এসব মামলার আপিল শুনানি শেষে খালাস পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর ১৯৫৮ সালের ১০ অক্টোবর নেত্রকোণার মদনে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে প্রথমবার তিনি নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সালে লুৎফুজ্জামান বাবর ফের সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে কারাবন্দী তিনি। এরপর বিভিন্ন মামলায় তার দÐ হয়। যার মধ্যে দুটি মামলায় তার মৃত্যুন্ডাদেশ হয়, একটিতে হয় যাবজ্জীবন দন্ড। এর মধ্যে ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দন্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। সবশেষ ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদন্ড থেকে খালাস পান সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

office@ukantho.com


Photo

ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না: ঝিনাইদহে আম জনতা দলের পরিচিতি সভায় বক্তাগন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে...

Photo

মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার মুক্তিযোদ্ধাদের...

Photo

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে...

Photo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬০ লক্ষ টাকার চেক বিতরণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত