বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মেলায় নাগরদোলায় উঠিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী

উচ্চকন্ঠ   15-Apr-2025   42

Photo

এফএনএস: নোয়াখালীর বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মেলায় নাগরদোলায় উঠিয়ে গলা কেটে হত্যা করেছেন স্বামী। তাৎক্ষণিক ওই স্বামীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এ ঘটনা ঘটে। নিহত লাকী বেগম (১৯) একই উপজেলার কালাপোল এলাকার বেদে পল্লীর মনছুর আলীর মেয়ে এবং আটক স্বামী মো. শাকিব সদর উপজেলার মান্নান নগর বেদে পল্লী পাড়ার মঙ্গলের ছেলে। নিহতের মা শেফালী বেগম জানান, এক বছর আগে পারিবারিকভাবে শাকিবের সঙ্গে লাকীর বিয়ে হয়। লাকী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত¡া। গত ১৫ দিন আসে শ্বশুরবাড়ি থেকে স্বামীসহ বাবার বাড়িতে আসে। গত রোববার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাকিব তার স্ত্রীকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে ফেলে। পরে নিজের ব্যবহৃত মোবাইল ভেঙে ফেলে। গত সোমবার সন্ধ্যার দিকে লাকীর স্বামী ও তার পরিবারের সদস্যরা একলাশপুর ইউনিয়নের মহিন উদ্দিন হাফেজের ওরসের মেলায় ঘুরতে যায়। সেখানে স্বামী-স্ত্রী একসঙ্গে নাগরদোলায় ওঠে। নাগরদোলায় থাকা প্রত্যক্ষদর্শী এক নারীর জানান, একপর্যায়ে নাগরদোলায় শাকিব তার স্ত্রীর গলায় ছুরিকাঘাত করেন। পুলিশ জানায়, রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বামী। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ...

Photo

ঝিনাইদহে হামের প্রাদুর্ভাব, শিশুদের হাসপাতালে ভর্তি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় হামের প্রাদুর্ভাব দেখা...

Photo

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের...

Photo

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

এফএনএস: কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত