শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সন্ত্রাসী কর্তৃক সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা

উচ্চকন্ঠ   22-Oct-2025   123

Photo

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুজ্জামান সনেট নামের এক সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বারবাজার মাজার রোডে আনোয়ার হোসেন নামে এক সন্ত্রাসী সনেটকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর জখম অবস্থায় রাতেই তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক সনেট দৈনিক গ্রামের কন্ঠ ও রুপান্তর প্রতিদিন পত্রিকার বারবাজার প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। বুধবার সকালে সনেট বাদী হয়ে একজনকে আসামী করে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক সনেট জানায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে বার বাজার গাজী কালু চম্পাবতি মাজার সড়ক দিয়ে বাদেডিহি বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী একই এলাকার মৃত ফসিয়ার আলীর ছেলে আনোয়ার হোসেন (২৬) তার পথরোধ করে । এ সময় সাংবাদিক সনেট গতি রোধের কারন ও তাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্টের কারনও জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি ও এক পর্ষায়ে আনোয়ারের কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে সনেটের মাথায় কোপ মারে। আহত সাংবাদিক সনেটের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসী আনোয়ার পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাংবাদিক সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দায়ের কোপে সনেটের মাথায় ৫ টি সেলায় দিতে হয়েছে।
এদিকে সাংবাদিকের উপর হামলার শুনে, রাতেই স্থানীয় সাংবাদকর্মী, থানা পুলিশ ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ রাতেই হাসপাতালে ছুটে যান। তারা চিকিৎসার খোজখবর এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। সন্ত্রাসীকে আটকে রাতেই বারবাজার ফাঁড়িকে নির্দেশ দিয়েছেন। পুলিশ দ্রুততম সময়েই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হবে বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

লন্ডনে সালমান পুত্র-ভাতিজার ১৪৭৯ কোটি টাকার সম্পদ জব্দ

এফএনএস: শেখ হাসিনার ঘনিষ্ঠ সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর...

Photo

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন,...

Photo

ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে মিল থাকায় শাপলা না দেওয়া বৈষম্যমূলক: এনসিপি

এফএনএস:শুধুমাত্র ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে কিছুটা মিল থাকায় শাপলা প্রতীক...

Photo

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাট

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত