বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

উচ্চকন্ঠ   16-Mar-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহের শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কাতলাগাড়ী বাজার এলাকায় ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ সংগঠনের পরিচালক সমাজসেবক ও শিক্ষক উজ্জ্বল আলীর উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ভ্যানচালকদের হাতে সেমাই,চিনি,তেল,সাবান,চালসহ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রয়োজনীয় এসব সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভ্যানচালকরা জানান,সীমিত আয়ের কারণে পরিবারের ঈদের প্রয়োজন মেটানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তারা স্বস্তি ও আনন্দ অনুভব করছেন।
‎সমাজসেবক ও শিক্ষক উজ্জ্বল আলী বলেন,‘সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে পারলে এক ধরনের আত্মতৃপ্তি পাওয়া যায়। তাদের মুখে হাসি ফোটানোই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরও বলেন,মানবিকতা ও সহমর্মিতার চর্চা সমাজকে আরও সুন্দর ও সহনশীল করে তোলে। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

office@ukantho.com


Photo

কালীগঞ্জে দুই দিনব্যাপী প্রকাশনা ও পিঠা মেলা অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন...

Photo

শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার সাতগাছি...

Photo

শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে কৃষি কার্ড এর তথ্য সংগ্রহ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে...

Photo

বিএনপির নাম ভাঙ্গিয়ে সাবরেজিস্ট্রি অফিসে ওয়াজেদ সিন্ডিকেট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু সাবরেজিস্ট্রি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত