রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: আহবায়ক রাসেল, সদস্য সচিব ইমন

উচ্চকন্ঠ   21-Jun-2025   40

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: একঝাঁক উদ্যোমী ও কর্মঠ তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ হয়েছে। শহরের এইচ এস এস সড়কের মডার্ন মোড়ের মোল্লাবাড়ি ভবনের ২য় তলায় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে আহবায়ক হিসেবে বাংলা ভিশন টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার এম আর রাসেল ও দৈনিক বাংলা ৭১'র রিপোর্টার শেখ ইমনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কমিটিতে যুগ্ম-আহবায়ক হিসেবে সময়ের আলোর রিপোর্টার সম্রাট হোসেন এবং সদস্য হিসেবে খোলা কাগজের রাজীব মাহমুদ টিপু, আজকের প্রত্যাশা প্রতিনিধি সুলতান আল এনাম, কালের কণ্ঠের আব্দুর রাজ্জাক রাজন, জনবাণীর সাইফুল ইসলাম, বাংলা এডিশনের আশরাফুল ইসলাম, বাংলাদেশের খবরের এম বুরহান উদ্দীন, আমার বার্তার মিশুক হোসেন ও ভোরের আকাশ প্রতিনিধি সুজন বিপ্লব বিশ্বাসকে নির্বাচিত করা হয়।
ঘোষিত আহবায়ক কমিটিকে গুণী-সুধী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।

office@ukantho.com


Photo

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: স্বাস্থ্য সচেতনতা বাড়াতে...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতার উপস্থিতিতে ঊষার সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রবাসী ও দেশব্যাপী...

Photo

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...

Photo

পরিবারের সদস্যরা ওয়াজ মাহফিলে, তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ইয়াসিন আরাফাত: বসতঘরে আগুন লেগে আইরিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত