সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি

উচ্চকন্ঠ   12-Mar-2025   46

Photo

এফএনএস: ধর্ষণের শিকার মাগুরার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। প্রেস সচিব বলেন, মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে গতকাল বুধবার। তার সিজিএস চার থেকে তিনে নেমে এসেছে। ব্রেইন স্টেম এবং চোখের মণির প্রসারণ কমে গেছে মঙ্গলবারের তুলনায়। সিএমএইচের চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। আমরা সবাই প্রার্থনা করি যাতে শিশুটি সুস্থ হয়। আমরা তার জন্য দোয়া চাচ্ছি। গত ৫ মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশু। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনও উন্নতি হয়নি। ৬ মার্চ রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৭ মার্চ রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ৯ মার্চ রাত থেকে শিশুটির চিকিৎসা চলছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্যাডিয়াট্রিক আইসিইউতে।

office@ukantho.com


Photo

অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে গ্রেপ্তার ৫৯১, মোট ২৮৬৫

এফএনএস: সারা দেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে...

Photo

জটিল রোগে আক্রান্ত জিনিয়ার পাশে এসএসসি-০৮ ব্যাচের বন্ধুরা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: জটিল রোগে আক্রান্ত ১১ বছরের শিশু জিনিয়া...

Photo

শৈলকূপায় ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৭, বাড়ী-ঘর ভাংচুর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার...

Photo

কালীগঞ্জে নদীতে ডুবে ১ ও ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় ১ শিশুর মৃত্যু

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় শিশু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত