বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুলে ক্রীড়া ও সংস্কৃতির বর্ণিল সমাপনী

উচ্চকন্ঠ   21-Jan-2026   70

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আনন্দ-উচ্ছ্বাস, করতালি ও রঙিন আয়োজনে মুখর ছিল পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হাসান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সুপারভাইজার আব্দুল আলিম।
বক্তব্যে অতিথিরা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক।
অনুষ্ঠানে দুই দিনব্যাপী দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।
সমাপনী দিনে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার গ্রহণকালে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দ, গর্ব ও সাফল্যের আত্মতৃপ্তি।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় বিদ্যালয়ের শিক্ষক-মণ্ডলী, আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন অতিথিরা।

office@ukantho.com


Photo

গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল

এফএনএস: গণমাধ্যম যদি শক্ত থাকে গণতন্ত্র টেকসই হবে বলে মন্তব্য করেছেন...

Photo

আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা

এফএনএস: কারিগরি ত্রæটির কারণে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র...

Photo

মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে যেতে বললেন এনসিপি নেত্রী

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ...

Photo

ভারতের সাথে আ’লীগের ১০টি গোপন চুক্তি হয়েছিলো: নড়াইলে মুফতি রেজাউল করিম

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: ইসলামী আন্দোলন বাংলাদেশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত