বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মোবারকগঞ্জ চিনিকলসহ ৯ চিনিকল এলাকার আখচাষিদের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর

উচ্চকন্ঠ   21-Oct-2026   24

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলসহ দেশের ৯টি চিনিকল এলাকার উন্নত প্রযুক্তি ও আধুনিক কলাকৌশলে আখ চাষ করা কৃষকদের প্রণোদনা প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা থেকে ভিডিও কলের মাধ্যমে ডিজিটাল বোতাম চেপে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন মোবারকগঞ্জ চিনিকলের কর্মকর্তা, শ্রমিকনেতা ও আখচাষি প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের, মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মণ্ডল, মহাব্যবস্থাপক (কারখানা) মো. আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) মো. জাহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. সাইফুল আলম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাহার আলী ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম।

এ ছাড়া আখচাষি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফোরকান আলী, মো. সিরাজুল ইসলাম, মো. মাসুদ রানা পারভেজ, মো. আব্দুর রহিম, মো. কুদ্দুস আলী, মো. বাবুল, মো. মুকুল হোসেন ও মিন্টুসহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনের পর বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বন্ধ থাকা ছয়টি চিনিকল বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের দুর্ভোগের কথা বিবেচনা করেই বন্ধ কলকারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সারাদেশের প্রায় ৩৯ হাজার কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আট মাস আগে নির্বাচনের সময় জনসভায় কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকার গঠনের সাত দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষকদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করে তথ্য সংগ্রহের কাজ চলছে। পর্যায়ক্রমে তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। এ সময় তিনি কৃষি কার্ডের ১০টি সুবিধার কথা তুলে ধরেন।

তিনি বলেন, বিএনপি জনগণের সরকার। জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় বিএনপি সরকার জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং কৃষি খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উন্নত প্রযুক্তি ও আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উৎসাহিত করা এবং চিনিশিল্পের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে ফেসবুক লাইভে এসে পাওনাদারদের কাছে...

Photo

১৫ আগস্টে শোক জানিয়ে শিল্পী-সাহিত্যিকরা অনুভূতি বিসর্জন দিয়েছেন: রিজভী

এফএনএস: দেশের কবি, সাহিত্যিক ও অভিনয়শিল্পীদের একাংশ ১৫ আগস্ট উপলক্ষে...

Photo

জুলাই সনদে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো সাংবিধানিক আদেশে বাস্তবায়নের পক্ষে বিশেষজ্ঞরা

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই...

Photo

পল্লবীতে যুবদল নেতাকে হত্যা: সন্ত্রাসী পাতা সোহেলসহ গ্রেপ্তার ২

এফএনএস: রাজধানীর পল্লবী থানার যুবদলের সদস্য সচিব চাঞ্চল্যকর গোলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত