শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জুলাই সনদে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো সাংবিধানিক আদেশে বাস্তবায়নের পক্ষে বিশেষজ্ঞরা

উচ্চকন্ঠ   17-Sep-2025   57

Photo

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদের সংবিধান সংশ্লিষ্ট প্রস্তাবগুলো সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার প্রথম বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, তৃতীয় দফায় বর্ধিত সময়ের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় কমিশন। এর জন্য কোনো অবস্থাতেই এক মাস লাগবে বলে মনে করি না। আশা করি, দ্রæত একটি পরিণতি দেখা যাবে। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনের দিন সনদের বিষয়ে গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা সার্বিক বিষয়ে জানেন। আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যাবেন তিনি। এর আগেই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তাকে অবগত করা হবে। সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া পাঠিয়েছে কমিশন। তারা ছয়টি উপায়ের পরামর্শ দিয়েছেন। আলী রীয়াজ বলেন, সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গণভোট ও সংবিধানের মাধ্যমে করতে বলেছেন বিশেষজ্ঞরা। আর যেগুলো অধ্যাদেশের মাধ্যমে শেষ করা যাবে, তা যেন সরকার দ্রæত সম্পন্ন করে, সে পরামর্শও দেওয়া হয়েছে। তিনি বলেন, সনদে স্বাক্ষর করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে দুই জন করে প্রতিনিধির নাম পাঠানোর কথা বলা হয়েছিল। বেশিরভাগ দলই পাঠিয়েছে। আমরা চাই, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবিপার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিয়েছেন। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন– বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

office@ukantho.com


Photo

কাশিয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

এস এস মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায়...

Photo

ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত চলছে, আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: পুলিশ

এফএনএস: রাজধানীর ভাটারা থানা এলাকায় আওয়ামী লীগের ক্যাডারদের ষড়যন্ত্রমূলক...

Photo

সিলেটে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষককে হত্যা

এফএনএস: সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর...

Photo

ঝিনাইদহে সাড়ে ৮’শ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত