সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   19-Aug-2026   17

Photo

এফএনএস: রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত মঙ্গলবার রাত ৩টার দিকে ওই ইউনিয়নের দড়ি বাংলার করিম মণ্ডলের মিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জজ আলী পাংশার পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি কৃষিকাজ করতেন এবং তিন সন্তানের জনক ছিলেন। স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার গভীর রাতে কসবামাজাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে মোটর চুরি করতে গেলে স্থানীয়রা জজ আলীকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে গতকাল বুধবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গতকাল বুধবার ভোর ৫টার দিকে ঘটনাটি জানতে পেরে মারধরে গুরুতর আহত জজ আলীকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ ও কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

office@ukantho.com


Photo

বুকে ধানের শীষ লাগিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত

এফএনএস:এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,...

Photo

কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সকল শ্রেনী পেশার...

Photo

কালীগঞ্জে মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট...

Photo

এবার দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র আন্দোলন: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, লিখে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত