মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জামায়াত এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ: রাশেদ খাঁন

উচ্চকন্ঠ   07-Aug-2026   22

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয়ের সামনে মব সৃষ্টি করছে। তারা বিদেশী অতিথিদের সামনে সরকারি অনুষ্ঠানগুলোতে মব সৃষ্টি করছে। জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে। তারা এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়। জামায়াত ভুলে গেছে, তারা স্বাধীনতা বিরোধী শক্তি। কাজেই, তারা কখনোই দেশের ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে জামায়াত এনসিপিকে অন্তত ১০ বছর তাদের বিরোধী দলে থাকতে হবে।
আজ শুক্রবার (৭ আগস্ট) বিকালে ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। তবে, জামায়াত ও এনসিপির নেতারা যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবণতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, তাতে আওয়ামী লীগের ফেরার পথ তারাই করে দিচ্ছে।
বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সরকারকে চাপে রাখতে একের পর এক হঠকারি কর্মকাণ্ড করছেন। এই সব হঠকারি কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপিকে রাজনীতির মাঠে মারা অপচেষ্টা করবেন না। বিএনপি মরলে জামায়াত ও এনসিপিকেও মরতে হবে। আওয়ামী লীগ যদি ফেরে, দমন পীড়ন যেভাবে বেড়ে যাবে, তা ভাবতেও পারছেন না।
রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপির অবস্থান কি এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপি প্রার্থী দিয়েছে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দুরদর্শিতা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জামায়াত ও এনসিপি জাতীয় নির্বাচনে পরাজয়ের ভয়ে রাষ্ট্রপতি নির্বাচনেও প্রার্থী দিচ্ছে না। আমরা চাই, তারাও প্রার্থী দিক। এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল।

office@ukantho.com


Photo

ইশরাকের বক্তব্য নাসীরুদ্দীনের চেয়ে কয়েকগুণ নিচু লেভেলের: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর...

Photo

রংপুরে ৩ পুলিশকে প্রত্যাহার, ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

এফএনএস: দৈনিক আমার দেশ পত্রিকার রংপুরের বদরগঞ্জ প্রতিনিধি এম এ সালাম...

Photo

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা...

Photo

ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও আমানতের নিরাপত্তা দাবিতে ঝিনাইদহে তৃতীয় দফার মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত