অন্যান্য
নওগাঁয় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
উচ্চকন্ঠ 19-Sep-2025 66
এফএনএস: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামাণিকের ছেলে মফিজ প্রামাণিক (৬৫) ও হবিজ প্রামাণিক (৪৫)। একই সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ছোট ভাই বেলাল প্রামাণিক বলেন, মফিজ ও হবিজ দুজনে মানসিক প্রতিবন্ধী। তারা দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরাফেরা করছিলেন। এসময় অসাবধানতাবশত বাড়ি থেকে একটু দূরে একটি পুকুরের পানিতে পরে ডুবে যান। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার এক ভাই পুকুরের পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে আমরা পরিবারের লোকজন ও স্থানীয়রা ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের লাশ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই সহোদরের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
office@ukantho.com