রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদণ্ড

উচ্চকন্ঠ   04-Aug-2026   32

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাইলবাড়ীয়া পূর্ব ঢাকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে অপর দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে ৫ ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটক ব্যক্তি উপজেলার মাইলবাড়ীয়া পূর্ব ঢাকাপাড়া গ্রামের হামিদ শেখের ছেলে মেহেদী হাসান। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাকোশপোতা গ্রামের ওবায়দুল হকের ছেলে ফয়সাল এবং একই গ্রামের রতন মিয়ার ছেলে সম্রাট। ভ্রাম্যমাণ আদালত ফয়সালকে ৫ দিন ও সম্রাটকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসার মাধ্যমে মেহেদী এলাকায় প্রভাব বিস্তার করে বেপরোয়া হয়ে উঠেছিলেন। তাদের দাবি, তিনি ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।
মাদক কারবারির গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়। বাসিন্দারা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার ও নিয়মিত পরিচালনার দাবি জানান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

office@ukantho.com


Photo

মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন ১২ মে

বসির আহাম্মেদ, মাগুরা থেকে ফিরে: মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার...

Photo

আরও ৪ মামলায় গ্রেপ্তার ইসকন নেতা চিন্ময় দাস

এফএনএস: কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে...

Photo

৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস

এফএনএস: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে...

Photo

উন্নয়ন ও অগ্রগতির প্রয়োজনে ধানের শীষে ভোট দানের বিকল্প নেই: রাস পূজা মন্দির পরিদর্শনকালে হামিদুল ইসলাম হামিদ

নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার, রাষ্ট্র সবার দেশনায়ক তারেক রহমানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত