শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আমন সংগ্রহ মৌসুমের অনলাইন লটারিতে কৃষক নির্বাচন

উচ্চকন্ঠ   09-Dec-2025   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান ২০২৫-২৬ মৌসুমের আওতায় ঝিনাইদহ সদর উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য অনলাইন লটারি সম্পন্ন হয়েছে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতার সাথে ধান বিক্রির জন্য যোগ্য কৃষকদের নির্বাচন করা হয়।
সোমবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে এই লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি প্রক্রিয়ার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা। তিনি বলেন, “সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। ডিজিটাল লটারির মাধ্যমে প্রকৃত কৃষকরাই যেন ধান বিক্রির সুযোগ পান, তা নিশ্চিত করা হয়েছে। এখানে কোনো প্রকার স্বজনপ্রীতি বা অনিয়মের সুযোগ নেই।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী, দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীমা নাসরিন এবং বাংলাদেশ বেতারের প্রতিনিধি আহসান কবীর। কৃষকদের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাসিম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী জানান, লটারিতে নির্বাচিত কৃষকরা সরকারের নির্ধারিত মূল্যে খাদ্য গুদামে সরাসরি আমন ধান সরবরাহ করতে পারবেন। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। উপস্থিত কৃষক প্রতিনিধিরা এই স্বচ্ছ প্রক্রিয়াকে সাধুবাদ জানান এবং নির্ধারিত সময়ে ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সদর উপজেলায় ৯৯৮ জন কৃষকের মধ্য থেকে ৯০জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।

office@ukantho.com


Photo

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, ড. ইউনূসকে বলেন মোদী

এফএনএস: শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি...

Photo

খালেদা রাষ্ট্রপতি, তারেক প্রধানমন্ত্রী- লালুর এ বক্তব্য ব্যক্তিগত: বিএনপি

এফএনএস: খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন-বিএনপি...

Photo

দেশে এখন গণতন্ত্র ও নির্বাচন সোনার হরিণ: আবদুস সালাম

এফএনএস: দেশে এখন গণতন্ত্র ও নির্বাচন সোনার হরিণ হয়ে গেছে বলে মন্তব্য...

Photo

‘মব’ একটি আওয়ামী ন্যারেটিভ: ফয়েজ আহম্মদ

এফএনএস: প্রতিবাদ, ছোট খাটো ঘটনা সবকিছুকে ‘মব’ বলা ব্যক্তিদের অধিকাংশই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত