প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে অবৈধ ইঞ্জিন ভ্যানের ধাক্কায় ৭ বছরের শিশু হাফসার মৃত্যু
উচ্চকন্ঠ 01-Aug-2026 20
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মায়ের সাথে বাজারে কেনাকাটা করতে এসেছিল ৭ বছরের শিশু হাফসা। শেষে বাড়ী ফেরার পথে পিপরোল নামক স্থানে একটি ইন্জিন চালিত ভ্যানের ধাক্কায় সড়কে আছড়ে পড়ে। এতে মাথা ফেটে গুরুতর জখম হয়। দ্রুত হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়। শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা সড়কের শেষ প্রান্তে পিপরল ষ্টান্ডে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফসা মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরুল গ্রামের প্রবাসী আকরাম হোসেনের কন্যা।
নিহতের স্বজনরা জানায়, বাবা বিদেশে থাকায় ওইদিন সকালে শিশু হাফসা তার মায়ের সাথে কেনাকাটা করতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে আসে। কেনাকাটা শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে নসিমনে করে পিপরল ষ্টান্ডে নামে। এ সময় রাস্তা পার হতে গিয়ে একটি ইঞ্জিন চালিত ভ্যানের সাথে সজোরে ধাক্কা লেগে সড়কের উপরে ছিটকে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাঃ শিশির কুমার জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার মাথা ফেটে রক্ষক্ষরনে মৃত্যু হয়েছে বলে তাদের অনুমান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন, সড়কে দূর্ঘটনায় এক শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
office@ukantho.com